spot_img

পাকিস্তানে আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্স রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

ওমান সফর শেষে তিনি ইসলামাবাদে ফেরেন।

এর আগে শনিবার পাকিস্তান ত্যাগ করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, ইরানের ওপর চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে একটি “কার্যকর কাঠামো” নিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

এদিকে, তার ইসলামাবাদ ত্যাগের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পাকিস্তরে পাঠানোর জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধিদলের সফর বাতিল করেছেন।

পরবর্তীতে আরাঘচি এক্সে দেওয়া আরেক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক সমাধানে আগ্রহী কিনা, তা এখনো স্পষ্ট নয়। তিনি উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র আসলেই কূটনীতিতে আন্তরিক কি না, তা এখনো দেখার বিষয়।”

সর্বশেষ সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ