spot_img

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

অবশ্যই পরুন

ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরফান কায়ানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে রয়টার্স জানায়, ইরফান কায়ানির বিরুদ্ধে জানুয়ারি মাসে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন নাশকতামূলক কর্মকাণ্ডে (সন্ত্রাস সৃষ্টিতে) লিপ্ত থাকার অভিযোগ ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের ভাড়াটে সন্ত্রাসী ইরফান কিয়ানি একটি ধারালো অস্ত্র হাতে নিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগ, ইসফাহান শহরজুড়ে ভয় ও আতঙ্ক ছড়ানো এবং ধারালো অস্ত্র ব্যবহারের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

দেশটির সুপ্রিম কোর্ট তার রায় বহাল রাখার পর আজ ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।
সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই বড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ