spot_img

ভারতের নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেলেন রশিদ খান, যে সিদ্ধান্ত নিলেন

অবশ্যই পরুন

আফগানিস্তানের ক্রিকেটে রূপকথার নায়ক তিনি। যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের অন্যতম মহাতারকায় পরিণত হয়েছেন রশিদ খান। বর্তমানে আইপিএলের ব্যস্ত সূচির মাঝেও এই আফগান লেগস্পিনার খবরের শিরোনামে এসেছেন তার এক বিস্ফোরক দাবিতে। সম্প্রতি নিজের আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, তাকে ভারতের নাগরিকত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

রশিদ খান তার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ অনেক অজানা তথ্য ফাঁস করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা তাকে সরাসরি নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন। রশিদের ভাষ্যমতে, ওই কর্মকর্তা আফগানিস্তানের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে তাকে ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার এবং ভারতের হয়ে ক্রিকেট খেলার প্রস্তাব দেন।

রশিদ লিখেছেন, ‘আমি গিয়ে সেই ব্যক্তির (শীর্ষ কর্মকর্তা) সঙ্গে দেখা করি। আমাকে তিনি বলেন আফগানিস্তানের অবস্থা খুব খারাপ, আপনি ভারতে এসে থাকা শুরু করুন। আমরা আপনাকে ভারতীয় কাগজপত্র দেব। আপনি এখানে থাকুন এবং ক্রিকেট খেলুন।’ হঠাৎ এমন প্রস্তাবে কিছুটা হতবাক হলেও নিজের সিদ্ধান্তে বিন্দুমাত্র দ্বিধা করেননি এই তারকা স্পিনার।

ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেন ২৭ বছর বয়সী রশিদ। তবে সবক্ষেত্রেই তার উত্তর ছিল স্পষ্ট—দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে তিনি মাঠে নামবেন না। রশিদ বলেন, ‘আমি হেসে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলতেই বেশি পছন্দ করি।’

বর্তমানে আইপিএল ২০২৬-এ গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন রশিদ খান। এই মৌসুমে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৬টি উইকেট শিকার করেছেন তিনি। কেবল বল হাতেই নয়, তরুণ অধিনায়ক শুভমান গিলকে মাঠের রণকৌশল সাজাতেও অভিজ্ঞ এই ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গুজরাট টাইটান্সের প্রথম আইপিএল ট্রফি জয়ের ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

আফগানিস্তান ক্রিকেটের ধ্রুবতারা হিসেবে রশিদ খানের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল যে, শত প্রতিকূলতা আর কোটি টাকার হাতছানির চেয়েও তার কাছে দেশের সম্মান অনেক বড়।রিক্ত কনকনে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। কারণ ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ

সেনেগালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট আনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ