সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তেলের সংকট নিয়ে সরকার প্রথম থেকেই নাটক করছে। কৃত্রিম সংকট তৈরি করে মানুষের ভোগান্তি তৈরি করে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।
আজ রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পুরোটাই পরিকল্পিত। সরকারের প্রশ্রয়ে সিন্ডিকেট করা হয়েছে। এই সরকারও আগের মতোই প্রতিক্রিয়া করছে।
তিনি আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক যুদ্ধও সরকার সঠিকভাবে ডিল করতে পারেনি।

