spot_img

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে ‘হরমুজ’ আবার বন্ধের ঘোষণা ইরানের

অবশ্যই পরুন

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো আজ শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে ফারস নিউজ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালি এখন থেকে পুনরায় ‘পূর্বের অবস্থায়’ ফিরে যাবে এবং সশস্ত্র বাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করা হয় এবং বলা হয়, ইরানের বন্দর ও নৌপথে চলাচলে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।

এর আগে, ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ ‘উন্মুক্ত থাকবে না’। তার এমন পোস্টের পর এমন ঘোষণা দিয়েছে আইআরজিসি

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে নতুন এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী: মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করায় তারেক রহমান বলে ওঠেন- ‘মন্ত্রী সাহেব...

এই বিভাগের অন্যান্য সংবাদ