spot_img

হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়ার শঙ্কা নেই: ধর্মমন্ত্রী

অবশ্যই পরুন

মধ্যপাচ্যে চলমান যুদ্ধের প্রভাব হজযাত্রায় পড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজ ফ্লাইট ও হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

কায়কোবাদ জানান, হাজী ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আগামী বছর থেকে আরও সুলভ হজযাত্রা কার্যকর হবে।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে চেষ্টার কোনো ত্রুটি নেই। ব্যবস্থাপনা সঠিক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ধর্মমন্ত্রী আরও বলেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দেবে শুক্রবার রাতে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

সর্বশেষ সংবাদ

‘হাম মোকাবিলায় আমরা সক্ষমতার সঙ্গে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছি’: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে হামের প্রকোপ যে গতিতে বাড়তে ছিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ