spot_img

ইরান যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় শেষের পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বিশ্বকে ‘দুইটি অসাধারণ দিনের’ জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

বুধবার (১৫ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

গত রোববার পাকিস্তানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর, মার্কিন ও ইরানি কর্মকর্তারা পরবর্তী আলোচনার জন্য সেখানে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছেন, ঠিক এমন সময়ে এই কূটনৈতিক ইতিবাচক সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প।

এবিসি নিউজের প্রতিবেদক জনাথন কার্লের একটি পোস্ট অনুযায়ী, ট্রাম্প তাকে বলেন, ‘আমার মনে হয়, আপনারা সামনের দুটি অসাধারণ দিন দেখতে চলেছেন।’ আগামী সপ্তাহে মেয়াদ শেষ হতে চলা দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।

মঙ্গলবার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেয়া এবং বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা প্রায় শেষের পথে। মানে, আমি এটাকে শেষের খুব কাছাকাছি বলেই মনে করি। দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।’

পাকিস্তান, ইরান ও উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারাও বলেছেন, আগামী দিনগুলোতে উভয় পক্ষ ইসলামাবাদে ফিরতে পারে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
সূত্র: জিওটিভি

সর্বশেষ সংবাদ

আঞ্চলিকভাবেই হরমুজ প্রণালী সংকটের সমাধান সম্ভব: কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি অবশ্যই অব্যাহত রাখতে হবে এবং এখন যুদ্ধবিরতিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ