spot_img

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ থেকে ওয়াকআউটের কালচার অনুযায়ী, বিরোধী দল ওয়াকআউট করতে পারে। কিন্তু যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ মার্চ প্রত্যাশিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো সাংসদে নিষ্পত্তি করতে হবে। কিন্তু ঈদের ছুটির কারণে দীর্ঘদিন অধিবেশন না হওয়ার মাত্র ১২ দিন সময় পাওয়া গেছে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের জন্য। সেজন্য অনেকগুলো বিল দ্রুত পাস করতে হয়েছে।

তিনি বলেন, যে সব ইস্যু নিয়ে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করেছে সেটা ঠিক হয়নি। ওয়াকআউট করা সংসদীয় রীতি থাকলেও বিরোধী দল বাইরে এসে গণমাধ্যমকে যা বলেছেন, তা ঠিক হয়নি। সেজন্য আমরা বিষয়গুলো দেশের মানুষকে জানাতে চাই।

এ সময় গণভোট নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী যে গণভোট আছে এই গণভোট সেই গণভোট নয়। তিনি বলেন, ল্যাপস হয়ে যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট থাকলেও সেটা আর সংসদে উত্থাপিত হবে না।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ