ইরান ও যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
উভয় দেশ ঐতিহাসিক সরাসরি আলোচনায় অংশ নিলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ইসহাক দার বলেন, ‘পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি।’
তিনি আরও জানান, পাকিস্তান তার মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে এবং আগামী দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তা করবে।
সূত্র: এপি নিউজ

