spot_img

শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক ব্যানার: রেল প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে সরকারের। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাবিবুর রশিদ আরও জানান, নির্বাচন পরবর্তী সময়ে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রমের দৃশ্যমান প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

দেশে হামের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত চার বছর টিকাদান...

এই বিভাগের অন্যান্য সংবাদ