spot_img

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৪

অবশ্যই পরুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পিকনিক স্পটে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা ও চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দেশটির হেরাত প্রদেশের এনজিল জেলায় এ হামলার ঘটনা ঘটে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হামলায় ৭ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪ জন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারী দেহ মেহরি গ্রামের কাছে হঠাৎ করে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই এলাকা সাধারণত পিকনিক ও বিনোদনের জন্য বেশ ব্যস্ত থাকে।

হেরাতের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলার শিকার আহতরা হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য ছিলেন। তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। ওই চিকিৎসকের দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ১২ জন এবং আহত ১২ জন।

আফগানিস্তানে হাজারা শিয়া মুসলিমরা সংখ্যালঘু সম্প্রদায় এবং অতীতেও তারা একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে দাবি করেছে বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না; বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা 'ধীরে কিন্তু নিশ্চিতভাবে'...

এই বিভাগের অন্যান্য সংবাদ