spot_img

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

অবশ্যই পরুন

মিয়ানমারে অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিডোতে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, দেশটিকে এখনো অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

গত সপ্তাহে সামরিকপন্থী সংসদে ভূমিধস বিজয়ের পর মিন অং হ্লাইং সর্বোচ্চ পদে নির্বাচিত হন। এই পদে মোট তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনি নির্বাচিত হন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুইজন উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান। ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা দখল করেন এবং তাকে গ্রেপ্তার করেন।

এর পরেই শুরু হয় গৃহযুদ্ধ এবং মিয়ানমারকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। এই অভ্যুত্থানের পর দেশটিতে অসহযোগ আন্দোলন এবং সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে। এর জবাবে সেনাবাহিনী কঠোর দমন-পীড়ন চালায়। ফলে মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান থেকে বহিষ্কৃত হয়।

শুক্রবার দেওয়া ভাষণে মিন অং হ্লাইং বলেন, ‘তারা আসিয়ানসহ আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চান এবং স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য কাজ করবেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবাই মুখ বাঁকা করে বলছে, ‘এত বাজে? : নেইমার

কাতার বিশ্বকাপে আল রায়ানে সেদিন ব্রাজিলের বিজয় উল্লাস করার কথা ছিল। আগের আসরের পরাজিত ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ