spot_img

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অবশ্যই পরুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪৯) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তবে আহতদের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।

বিজিবি জানায়, নিহতের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র আরও জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে আলী হোসেন সহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন আলী হোসেন। পরে তার লাশ ভারতীয় হাসপাতালে নেয়া হয়।

৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, নিহতের লাশ নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং করার চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ