spot_img

যুদ্ধে ‘জয়ী’ দাবি করে হরমুজে নিজেই টোল বসাতে চান ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কৌশলগতভাবে টোল আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এই জলপথে সরাসরি মার্কিন সামরিক নিয়ন্ত্রণের প্রয়োজন হবে।

সোমবার (৬ এপ্রিল) এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানকে এই প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ফি নেওয়ার সুযোগ দেওয়ার চেয়ে যুক্তরাষ্ট্র নিজেই টোল আদায় করতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা কেন টোল নেব না? আমরা তো বিজয়ী— আমরাই জিতেছি।’

ট্রাম্প আবারও দাবি করেন, ইরান সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, যদিও দেশটি এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রণালিতে অবরোধ বজায় রেখেছে। তার মতে, ইরানের কৌশল এখন মূলত সামুদ্রিক মাইন ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো তারা সেখানে টোল আদায় করবে।

এসবের পাশাপাশি ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত না করে এবং ওয়াশিংটনের শর্ত না মানে, তবে তাদের সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তিনি স্পষ্ট করেন, যেকোনো চুক্তিতে তেলের অবাধ পরিবহন নিশ্চিত করা বাধ্যতামূলক।

সর্বশেষ সংবাদ

হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ) স্পিকার মিল্টন ডিকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ