spot_img

শপিংমল-দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে বিপণি বিতান, শপিংমল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করেছে সরকার।

আজ রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

এর আগের সিদ্ধান্তে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা বহাল রাখে সরকার।

এর আগে, দোকান খোলা ও বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়। পরে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

সর্বশেষ সংবাদ

হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ) স্পিকার মিল্টন ডিকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ