spot_img

মঙ্গল বা আনন্দ নয়, এবারের নববর্ষে হবে বৈশাখী শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী

অবশ্যই পরুন

নববর্ষ ১৪৩৩ উদযাপনে মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নয়, এবারের নববর্ষে হবে বৈশাখী শোভাযাত্রা বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ রোববার (০৫ এপ্রিল) পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এর আগেও, গত মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী পহেলা বৈশাখে বহুল প্রতীক্ষিত ‘মঙ্গল শোভাযাত্রা’ আগের নামেই আয়োজন করা হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেছিলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি আনন্দের দিন।

সর্বশেষ সংবাদ

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

দেশে হামের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত চার বছর টিকাদান...

এই বিভাগের অন্যান্য সংবাদ