spot_img

হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এ বিএম ফজলে করিম চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাসিরসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।

রোববার (৫ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হতে পারে ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে।

এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

২২ আসামির মধ্যে ফজলে করিমসহ ৪ জন গ্রেপ্তার আছেন। পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না; বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা 'ধীরে কিন্তু নিশ্চিতভাবে'...

এই বিভাগের অন্যান্য সংবাদ