spot_img

ব্যাংক লেনদেন চলবে ১০টা থেকে ৩টা

অবশ্যই পরুন

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এক ঘণ্টা কমিয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।

স্বাভাবিক সময় ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশে ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালিত হবে।

এদিকে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা যথাযথ বহাল থাকবে।

সর্বশেষ সংবাদ

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি

ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ দেশটির এক ডজন জ্যেষ্ঠ...

এই বিভাগের অন্যান্য সংবাদ