spot_img

বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম। বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় জানান, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতা নিয়েছে সরকার। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট ও ইশতেহার পূরণের চ্যালেঞ্জ। সংকট মোকাবেলায় ঋণমুখিতা থেকে সরে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার।

তিনি বলেনছেন, আসন্ন বাজেটেও নারী, শিশু, প্রান্তিক মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হচ্ছে। দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের দেওয়া ১৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ