পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। পরে আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।
সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।
রোববার ঢাকা ছাড়ার আগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চান।

