spot_img

হামের প্রকোপ বাড়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে টিকা আমদানির সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

অবশ্যই পরুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের প্রকোপ বাড়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘সিএমই প্রোগ্রাম অন মেডিকেল ইথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় মানিকগঞ্জ ও রাজশাহীসহ প্রতিটি বিভাগীয় হাসপাতালে আইসিইউ ও বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া ডিএনসিসি করোনা হাসপাতালকে বর্তমানে হামসহ অন্যান্য জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

​এদিকে, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের অনিয়ম রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন অন্তত একটি হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল সার্জনদের কার্যক্রম এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

রাজশাহী মেডিকেল কলেজ পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘১১ দিনে ৩৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ