spot_img

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই কিমের রাশিয়া সফর নিয়ে জোর আলোচনা

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য রাশিয়া সফর নিয়ে আলোচনা চলছে এবং সফরের তারিখ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো।

রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের আমন্ত্রণে কিম জং উনের রাশিয়া সফর এখনো আলোচ্যসূচিতে রয়েছে।

রুদেনকো জানান, সফরের নির্দিষ্ট তারিখ দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, দুই নেতা সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের রাজধানী বেইজিংয়ে সাক্ষাৎ করেন। ওই সময় সামরিকতান্ত্রিক জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে তাদের বৈঠক হয়।

রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিকের মতে, নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করছে। বর্তমানে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক কৌশলগত অংশীদারত্ব ও মিত্রতার পর্যায়ে উন্নীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার অভিযোগে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ