spot_img

অতীতে শহীদ জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে শহীদ জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে, যা প্রমাণ করে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একটি অনিবার্য চরিত্র।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অতীত নিয়ে পড়ে থাকলে আমাদের এক চোখ অন্ধ, আর অতীতকে সম্পূর্ণ ভুলে গেলে আমাদের দুচোখই অন্ধ।’

তিনি আরও উল্লেখ করেন, অতীতকে ঘিরে অতিরিক্ত চর্চা দেশের ভবিষ্যৎ অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।

বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

‘জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সংসদে বিলের বিষয়ে ঐকমত্য হয়েছে’

চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের ইনডেমনিটি তথা আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিলের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ