spot_img

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

সকল অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীর সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে; তারা আবার নতুনভাবে হাজির হয়েছে।

তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলে সতর্কবাতা-ও দিয়েছেন তিনি।

এই আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরকে সবার আগে রাখা হবে, অন্য কোনো ইতিহাসের সাথে তা মিলবে না।

সর্বশেষ সংবাদ

নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন সৌদি যুবরাজ-জেলেনস্কি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানি ড্রোন থেকে সৌদির সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ