spot_img

অতিরিক্ত তেল নিয়ে কিছু কালোবাজারি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে: আমির খসরু

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি খাতে যে সংকট দেখা দিয়েছে, এ সময় কিছু কালোবাজারি অতিরিক্ত তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি সংকট। বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহে যোগাযোগ করছে সরকার। এখন আগের চেয়ে বেশি তেল সরবরাহ করা হচ্ছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, যারা স্বাধীনতা ও গণতন্ত্র এনেছে বলে দাবি করতো, বাস্তবে তারাই বারবার গণতন্ত্র কেড়ে নিয়েছিল। এখন পালিয়ে বেড়াচ্ছে। শেখ মুজিব বাকশালকে পূর্ণরূপ দিতে না পারলেও শেখ হাসিনা তা করেছিল।

এবারের নির্বাচনেও হাইপ তোলা হয়েছিল, অন্য একটি দল জয়ী হবে এমনটা উল্লেখ করে— নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণ কখনো হিসাব ভুল করে না। তারেক রহমানের নেতৃত্বে যারা দীর্ঘ সময় লড়াই করেছে, তাদের বিজয়ী করেছে। যারা সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে অপপ্রচার করবেন, তাদের মুখের ওপর জবাব দিতে হবে।

সর্বশেষ সংবাদ

নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন সৌদি যুবরাজ-জেলেনস্কি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানি ড্রোন থেকে সৌদির সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ