spot_img

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ‘বোমা হামলা চালিয়ে যাবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে, উল্টোটা নয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

ট্রাম্প বলেন, তিনি সম্প্রতি ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে ধরনের সমঝোতায় পৌঁছাতে পারে, তাতে ইসরায়েল সন্তুষ্ট হবে। তবে সম্ভাব্য কোনো চুক্তি হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যদি একটি চুক্তি হয়, তাহলে তা ইরান ও পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক সূচনা হবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতোমধ্যে ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য’ তৈরি হয়েছে এবং মার্কিন কর্মকর্তারা একজন সম্মানিত ইরানি নেতার সঙ্গে আলোচনা করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি মোজতবা খামেনির কাছ থেকে কোনো বার্তা পাননি এবং তাকে হত্যা করা হোক—এমনটি তিনি চান না। একই সঙ্গে তিনি বলেন, মোজতবা খামেনি এখনো জীবিত কিনা, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

এদিকে, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি চান বিশ্ববাজারে ‘যত বেশি সম্ভব তেল সরবরাহ থাকুক’।

আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘বোমা হামলা চালিয়ে যাবে’ বলেও সতর্ক করেন ট্রাম্প।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরু হওয়ার আগে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল।

সর্বশেষ সংবাদ

কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার

দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ