spot_img

নৌপথে ঈদের ফিরতিযাত্রার প্রস্তুতি এখন থেকেই শুরু: নৌ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, ঈদকে সামনে রেখে কয়েকদিনের তীব্র যাত্রীচাপের পর রাজধানীর নৌপথে এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২০ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, আজকেই ঘরমুখো যাত্রীদের চাপের শেষ দিন হিসেবে ধরা হচ্ছে এবং এখন থেকে শুরু হচ্ছে কর্মস্থলমুখী যাত্রীদের ফিরতি যাত্রার প্রস্তুতি।

তিনি জানান, বরিশাল, চাঁদপুর, ইলিশা, পটুয়াখালী ও হাতিয়াসহ বিভিন্ন নৌরুটে যাত্রীদের নিরাপদে ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ শিডিউলেও লঞ্চ চলাচল করছে, যেখানে ধারণক্ষমতা পূর্ণ হলেই লঞ্চ ছেড়ে দেওয়া হয়।

লঞ্চ পরিচালনায় অনিয়মের বিষয়ে তিনি বলেন, প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ফিটনেস সনদ অনুযায়ী নির্ধারিত এবং তা দৃশ্যমানভাবে উল্লেখ থাকে। কোনো লঞ্চে সমস্যা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী যাত্রী পূর্ণ হওয়ার আগেও লঞ্চ ছেড়ে যেতে পারে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এআই-নির্ভর ভুয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব বিভ্রান্তিকর কন্টেন্ট মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করছে। তাই জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

সাম্প্রতিক সদরঘাট দুর্ঘটনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং নিখোঁজদের খুঁজে পেতে ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌঁছানোর পর এখন নিরাপদে ফিরিয়ে আনার প্রস্তুতিই সরকারের প্রধান লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ