spot_img

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত

অবশ্যই পরুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত বার্তায় সংস্থাটি নায়িনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

একই খবর ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে ‘তার্কিক টুডে’ও প্রকাশ করেছে। নিহত হওয়ার আগে জেনারেল নায়িনি এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার মধ্যেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে বলেন, এটি চলবে যতক্ষণ না শত্রু পুরোপুরি নিঃশেষ হয়।

ইরানের ওপর চলমান হামলায় ইতিমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং নিরাপত্তাপ্রধান আলি লারিজানিসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এছাড়া, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এসমাইল খাতিবও নিহত তালিকায় রয়েছেন।

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ