spot_img

ইরান যুদ্ধে ২০০ বিলিয়ন ডলারের প্রস্তাবের বিরুদ্ধে মার্কিন সিনেটর

অবশ্যই পরুন

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন ইরান যুদ্ধের জন্য তহবিল বরাদ্দের প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। যেখানে বলা হয়েছে, পেন্টাগন ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল চাওয়ার পরিকল্পনা করছে।

এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘২০০ বিলিয়ন ডলার এমন একটি যুদ্ধের জন্য, যা আমেরিকানরা চায় না এবং যা আমাদের আরও নিরাপদ করছে না—এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ শেষ করার, আমাদের সেনাদের সুরক্ষা দেওয়ার, বেসামরিক প্রাণ বাঁচানোর এবং আইনবহির্ভূত প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার সবচেয়ে ভালো উপায় হলো তহবিল বন্ধ করে দেওয়া। আমি এ বিষয়ে ‘কঠোর না’।’

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন হোয়াইট হাউসের কাছে কংগ্রেসে উপস্থাপনের জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি তহবিল অনুমোদনের অনুরোধ জানিয়েছে। তবে শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের কাছে ঠিক কত অর্থ চাওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান

বাংলাদেশ-জাপানের ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বাধীনতার...

এই বিভাগের অন্যান্য সংবাদ