spot_img

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি

অবশ্যই পরুন

বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়, উত্তরাঞ্চলের একাংশের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে উত্তরবঙ্গগামী ট্রেন। যাত্রীদের বাড়ছে ভোগান্তি।

বুধবার ( ১৮ মার্চ) দুপুরে ট্রেনটি সান্তাহার জংশন থেকে ছেড়ে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে ৯টি বগি লাইনচ্যুত হয়।

ট্রেন লাইনচ্যুত হওয়ায়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পার্বতীপুরের সাথে ঢাকা, রাজশাহী এবং খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ও রকেট মেইল আক্কেলপুর স্টেশনে আটকে রয়েছে। চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস- রাণীনগর স্টেশনে থেমে আছে। পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস ও চিলাহাটি অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস আব্দুলপুর জংশনে দাঁড়িয়ে রয়েছে।

ঈদযাত্রার এইসময়ে ট্রেনের এই দুর্ঘটনায়, স্বজনদের নিকট ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের পোহাতে হচ্ছে বিশাল ভোগান্তি। ভয়াবহ শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে এই অঞ্চলের ঈদ যাত্রায়।

সর্বশেষ সংবাদ

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ