spot_img

ইরান হামলা বন্ধের আহবান তিন আমেরিকান দেশের

অবশ্যই পরুন

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান জোট (সিইলাক)-এর আসন্ন সম্মেলনে যৌথ বিবৃতির প্রস্তাব ইরানের ওপর হামলা দ্রুত বন্ধ করতে কলম্বিয়া, ব্রাজিল ও মেক্সিকোর আহ্বান।

কলম্বিয়া, ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্টরা ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের হামলা শিগগিরই বন্ধ করার দাবি জানিয়েছেন।

কলম্বিয়া, ব্রাজিল ও মেক্সিকো সরকার পশ্চিম এশিয়ায় দ্রুত যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এবং কূটনৈতিক উপায়ে সংঘাত বন্ধের সমাধানের প্রতি তাদের সমর্থনের কথা ঘোষণা করেছেন। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছে, ল্যাটিন আমেরিকার এই তিন দেশ এক বিবৃতিতে বলেছে, আমরা বিরোধ মিমাংশার শান্তিপূর্ণ নীতিমালার আলোকে আন্তর্জাতিক কূটনৈতিক উপায়ে দেশগুলোর মতবিরোধ নিরসনের ওপর জোর দিচ্ছি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাভাম ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয় অঞ্চল ও আফ্রিকান দেশগুলোর জোট সিইলাক-এর আসন্ন সম্মেলন নিয়ে টেলিফোনে পৃথকভাবে কথা বলেছেন ও মত বিনিময় করেছেন।

এই সম্মেলন আগামী ১৮ থেকে ২১ মার্চ কলম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠানের কথা রয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে এই সম্মেলনে যৌথ বিবৃতি দেয়ার প্রস্তাব দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ