spot_img

আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান ইরানের

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকারির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইব্রাহিম জুলফকারি জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশ কয়েকটি শহরে অবস্থিত শত্রুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করেছে তারা। সম্ভাব্য ক্ষতি রোধে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম জনগোষ্ঠীকে বন্দর, ডক ও আমেরিকান আস্তানাগুলি খালি করার জন্য আবেদন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই হামলাগুলোকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষা করার ‘বৈধ অধিকার’ হিসেবে দেখে। যা এরইমাঝে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহরের মধ্যে অবস্থিত আমেরিকান স্থাপনায় আঘাত করেছে।

তিনি আরও দাবি করেন, এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বন্দর ও ডকগুলিতে আশ্রয় নিয়ে ইরানের আবু মুসা দ্বীপ এবং খার্ক দ্বীপের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ