ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের মধ্যে যে নজিরবিহীন ঐক্য ও সংহতি তৈরি হয়েছে তা ধরে রাখুন এবং মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ান।
ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কুরআনের এক মাহফিলে বক্তব্য দেয়ার সময় ইরানের জনগণের প্রতিরোধের কথা উল্লেখ করে বলেন মার্কিন নেতৃত্বে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জনগণের বিজয় অবশ্যম্ভাবী।
তিনি বলেন, আপনারা ইরানিরা মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ইসরায়েলের মোকাবেলায় নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করুন। আপনারা আমেরিকার দম্ভকে চূর্ণবিচূর্ণ করে দেবেন।
ইয়াহিয়া সারি বলেন, শত্রুদের প্রতিশ্রুতি প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তারা ইরানের ধ্বংস ছাড়া আর কিছুই চিন্তা করেনা। বিজয়ের একমাত্র পথ হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ, প্রতিরোধ এবং ধৈর্য ও দৃঢ়তার সাথে তাদের মোকাবেলা করা।
ইয়েমেনের সেনা মুখপাত্র আরো বলেন, ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত সেদেশের জনগনের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুমিন, সাহসী ও বিজ্ঞ নেতৃত্বের প্রতি জনগণের দৃঢ় আস্থা ও সমর্থন।
তিনি বলেন, ‘আপনারা ইরানের জনগণ খোদাবান্দের ইচ্ছায় শত্রুর নরম যুদ্ধেও বিজয়ী হবেন।’
সূত্র: পার্সটুডে

