spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

অবশ্যই পরুন

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার কিছু আগে অধিবেশনে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিতে উপস্থিত হন।

উল্লেখ্য, নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আইন প্রণয়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা উপস্থাপনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকায় জাপানের প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ