spot_img

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার অনুষ্ঠিত হবে।

আতিকুর রহমান রুমন আরও জানান, এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে যমুনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই দুটি আয়োজন বাতিল করা হয়েছে।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসায় ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ কোনো ইফতার আয়োজন রাখা হয়নি।

সর্বশেষ সংবাদ

রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ