spot_img

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত আটটার পর ভারতের দিল্লি হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম গুরুত্বপূর্ণ সফর।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পল কাপুরের এই সফরটি মূলত রাজনৈতিক হলেও ওয়াশিংটন বর্তমানে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এছাড়াও দ্বিপাক্ষিক আলোচনায় রাজনৈতিক বোঝাপড়া, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার সীমান্ত পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির ভূ-রাজনীতি বিশেষ গুরুত্ব পাবে। সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে মার্কিন প্রশাসন।

সর্বশেষ সংবাদ

দালালের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দালালের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া, ট্রলি ব্যবসাসহ সব নির্মূল করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ