spot_img

প্রতিবেশীদের সঙ্গে নয়, ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে: আরাঘচি

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তাদের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে। তার ভাষায়, ‘আমরা আমাদের প্রতিবেশীদের আক্রমণ করছি না, আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করছি।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সেনারা হোটেলে আশ্রয় নিলেও তারা লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা পাবে না। অর্থাৎ, শত্রুরা ঘরের ভেতরও নিরাপদ থাকবে না—এমন স্পষ্ট বার্তাই দিয়েছে তেহরান।

আরাঘচি অভিযোগ করেন, চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলা চালিয়ে ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছে। তিনি উপসাগরীয় দেশগুলোকে আহ্বান জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর চাপ সৃষ্টি করতে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপসাগরীয় দেশ কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনকালে দুই নৌসেনা সদস্য নিহত হয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে কীভাবে তারা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে কুয়েত ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের এক ডজনের বেশি দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তাদের ভাষ্য, প্রথম তিন দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে এক হাজার ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবারের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ