spot_img

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসব না: লারিজানি

অবশ্যই পরুন

মার্কিন মিডিয়ার দাবি, ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনার নতুন প্রচেষ্টা করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানি। তবে তা খণ্ডন করেছেন লারিজানি।

লারিজানি এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসব না।’

তিনি আরও লেখেন, ‘তিনি নিজের তৈরি ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন এবং ইসরায়েলের ক্ষমতালিপ্সু উচ্চাকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের বলি দিয়েছেন।’

এই বিবৃতি এসেছে দ্য ওয়াল স্ট্রি ট জার্নালের দাবি প্রকাশের পর, যে লারিজানি খামেনির হত্যার পর ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার প্রচেষ্টা করেছিলেন।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও অরক্ষিত করেছে’, ট্রাম্পকে নিশানা ওবামার

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র কি নিজেদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলেছে? সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যে উঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ