spot_img

ইরানে হামলা, হলিউডজুড়ে ট্রাম্পের কড়া সমালোচনা

অবশ্যই পরুন

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন স্থানে হামলায় শত শত মানুষ আহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানে হামলা শুরু হওয়ার পর থেকেই কথা বলছেন হলিউড তারকারা। অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।সংগীতশিল্পী জ্যাক হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন ট্রাম্পের যুদ্ধ ঘোষণা করা নিয়ে।

জ্যাক হোয়াইট বলেন, একজন রাষ্ট্রপতি যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগ গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগ নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেন তিনি। হোয়াইট নিজের পোস্টে ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন?

কমেডি তারকা রোজি ও’ডোনেল লিখেছেন, তিনি (ট্রাম্প) সব সময় মিথ্যা বলেন। এই তারকা মনে করিয়ে দেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীত। তিনি ট্রাম্পের পুরোনো বক্তৃতার উদ্ধৃতি দিয়ে দেখান যে তিনি শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

অভিনেতা মার্ক রাফালো ট্রাম্পের কট্টর সমালোচকদের একজন। তিনি তাঁর পোস্টে ট্রাম্প প্রশাসনের কূটনীতিক নিযুক্তি ও যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা না করা নিয়ে সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে কিছু কৌশল কিংবা নীতি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এমনকি সেই প্রক্রিয়ায় কিছু ব্যক্তিকে যুক্ত করা হয়েছে, যাতে যুদ্ধকে এগিয়ে নেওয়া যায়।

অভিনেতা জন কুসাক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই যুদ্ধ শুরু করা সরকারের মনোযোগ অন্য বিষয়ের থেকে সরাতে সাহায্য করছে।

অন্যদিকে অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটা সত্যিই ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।

উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘বড় ধরনের সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই এ হামলা চালানো হলো।

সর্বশেষ সংবাদ

মেসির জোড়া গোল, পিছিয়ে পড়েও জিতল মায়ামি

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২...

এই বিভাগের অন্যান্য সংবাদ