spot_img

আরও ৫ আসনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আবেদন

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, পাবনা-৪ সহ ৫টি আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছে ৫ জন প্রার্থী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ আসনগুলোর ব্যালট সংরক্ষণ করার জন্য আবেদন করেছে প্রার্থীরা। বিচারপতি মো. জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনালে আজ শুনানি হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনের ভোট অনিয়মের অভিযোগ তুলে জামায়াত ও বিএনপির প্রার্থীরা আবেদন করেন। পরে আসনগুলোর ব্যালট হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়।

এ নিয়ে মোট ৯টি আসনের ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে।

সর্বশেষ সংবাদ

পুলিশ হত্যার ঘটনা পুনঃতদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা বিষয়ে জুলাই সনদে সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতেই আছে সরকার। এমনটাই...

এই বিভাগের অন্যান্য সংবাদ