spot_img

দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

মগড়া নদীসহ দেশের দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করে তা খনন করা হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ ও বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের কাছে দেশব্যাপী দখল হওয়া নদ-নদী খালবিল উদ্ধারের কথা জানান তিনি।

পরে নেত্রকোনা জেলা প্রশাসনের কর্মকরর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় জেলার নানা সমস্যা সমাধানে করনীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন নেত্রকোণা-১ (দূর্গাপুর কলমাকন্দা) আসনের এমপি ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

এসময় নেত্রকোণা ২ আসনের এমপি ডা. আনোয়ারুল হক, ৩ আসনের এমপি ডক্টর রফিকুল ইসলাম হিলালী ও ৫ আসনের এমপি মাসুম মোস্তফা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছে এ নিয়ে আমি জানি না। আমি এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ