spot_img

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

অবশ্যই পরুন

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পবিত্র রমজান মাসে নিজেদের মতপার্থক্যগুলো সমাধানের জন্য ইসলামাবাদ ও কাবুলের প্রতি আহ্বান জানান আব্বাস আরাগচি। যুদ্ধের বদলে সংলাপের পথেই দুই প্রতিবেশীর সংকট সমাধান হওয়া উচিত বলে মনে করেন তিনি।

ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পক্ষের মাঝে সংলাপ এগিয়ে নিতে সহায়তা করতে চায় তেহরান। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে যে কোনো ধরনের সাহায্যেও আগ্রহী তারা।

উল্লেখ্য, সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও আফগানিস্তানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সর্বশেষ সংবাদ

তালেবানের ২২৮ জনকে হত্যার দাবি পাকিস্তানের

এবার পাকিস্তানের হামলায় তালেবানের ২২৮ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ