spot_img

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন বদি

অবশ্যই পরুন

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ