spot_img

রুশ নারীদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

অবশ্যই পরুন

যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত ফাইলের তথ্যে উঠে আসা বিল গেটসের সাথে দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা নিজেই স্বীকার করছেন। তবে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়াননি।

গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) বিল গেটস জানান, তার দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের ‘শিকার বা ভুক্তভোগী’ ছিলেন না।

প্রয়াত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়েও ‘নিজের কাজের দায় নিয়েছেন’। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের মুখপাত্র ওই মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, সভায় গেটস নারী সঙ্গের কথা স্বীকার করেছেন।

শুধু স্বীকারই নয়, এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ওই সভায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন গেটস।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তার দাতব্য কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনার জন্য এপস্টিনের কারাদণ্ড হওয়ার পরও তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে তা স্পষ্ট।

গেটস কর্মীদের বলেছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই যৌন নিপীড়কের সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’। আমার ভুলের কারণে অন্য যারা এ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অবসরে গেছেন। এদিন সকালে শেষবারের মতো...

এই বিভাগের অন্যান্য সংবাদ