spot_img

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ডিএমপির সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে এই অভিযোগগুলোর অনুসন্ধান কার্যক্রম চলমান।

আদালতে দুদকের পক্ষ থেকে করা আবেদনে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশের বাইরে চলে গেলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের আবেদনের গুরুত্ব বিবেচনা করে আদালত তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াতের মামলা, সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে কারচুপির অভিযোগ এনে দায়ের করা আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট বিভাগের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।...

এই বিভাগের অন্যান্য সংবাদ