spot_img

বিশ্বকাপ ছাড়াই রোনালদো ইতিহাসের সেরা: পর্তুগাল কোচ

অবশ্যই পরুন

ইনটু দ্য গ্যালাক্সি অব ফুটবল—সর্বকালের সেরাদের তালিকায় ‘ইনএভিটেবল’ দুই ক্যারেক্টার মেসি ও রোনালদো। সর্বকালের সেরার বিতর্কে এই দুই তারকাদের নিয়ে ভক্তদের মধ্যে সব সময় লেগে থাকে যুক্তি-তর্ক-বিতর্ক। আর এই বিতর্কে সময়ে-সময়ে ‘ঘি’ ঢালেন কোচ কিংবা এক্স প্লেয়াররা।

এই তালিকায় সর্বশেষ যেই নামটি যুক্ত হলো, তার নাম পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। সম্প্রতি, দেশটির তারকা প্লেয়ার সিআর-৭’কে নিয়ে তিনি মন্তব্য করেন, বিশ্বকাপ না পেলেও ক্রিস্টিয়ানো রোনালদো ‘সর্বকালের সেরা’ (গোট)।

তিনি দাবি করেন, সিআর-৭’কে শুধু বিশ্বকাপ জয় দিয়ে বিচার করা যথেষ্ট নয়। মার্তিনেজের দাবি, চলতি বছর রয়েছে বিশ্বকাপ। এবারের আসরে শিরোপা জেতা অবশ্যই একটি অসাধারণ অর্জন হবে। কিন্তু এই ট্রফি দিয়ে রোনালদোর ক্যারিয়ার মূল্যায়ন করা উচিত নয়।

পর্তুগালের কোচের মতে, ফুটবলে সিআর-৭’এর লিগ্যাসি অনন্য উচ্চতা স্পর্শ করেছে।

২০২৩ সালে, পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রবার্তো মার্তিনেজ। এর আগে, ২০১৬ থেকে ২০২২—এই সময়টায় বেলজিয়ামের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’ পায় ঐতিহাসিক সাফল্য।

২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে বেলজিয়াম। একই সময়ে, টানা তিন বছরেরও বেশি সময় ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল দলটি।

পয়েন্ট-প্রতি-ম্যাচ গড়ের হিসেবে বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে সফল কোচও মার্টিনেজ। তার সময়ে দলটি ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়।

তবে, সাফল্য থাকলেও বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’ নিয়ে ১৮’র ওয়ার্ল্ড কাপের শিরোপা জিততে ব্যর্থ তিনি। বিশ্বকাপ পাওয়ার অনুভূতি কেমন, তিনি সত্যিকার অর্থে তা জানেন না। খুব কাছ থেকে দেখলেও শিরোপা জিতার অনুভূতি থেকে বহু দূরে তিনি।

অন্যদিকে, আর্জেন্টাইন স্টার লিও’ মেসির জন্য চ্যাম্পিয়ন্স লীগ কিংবা কোপা আমেরিকার শিরোপা পাওয়া অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি নিজেই বলেছিলেন, একটা ফুটবলারের জন্য ওয়ার্ল্ড কাপই হচ্ছে আল্টিমেট, কিংবা একটা প্লেয়ারের ক্যারিয়ারের ‘ম্যাগনাম ওপাস’।

সর্বশেষ সংবাদ

পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ