spot_img

ইউক্রেনে ‘টরাস’ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে না জার্মানি

অবশ্যই পরুন

ইউক্রেনে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না বলে আবারও স্পষ্ট করে জানিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জার্মান রেডিও ডয়চল্যান্ডফাঙ্ককে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, ‘টরাস’- আমি আবারও বলছি- এই ক্ষেপণাস্ত্র এই যুদ্ধের সমাধান করবে না এবং যুদ্ধ শেষও করবে না।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা তাস জানায়, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মান টেলিভিশন চ্যানেল এআরডিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ইউক্রেনে টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে এখনও কোনো অগ্রগতি হয়নি।

এর আগে জার্মানির সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎস স্পষ্টভাবে ইউক্রেনে টরাস ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তাব নাকচ করেছিলেন। তার আশঙ্কা ছিল, এ ধরনের সিদ্ধান্ত নিলে জার্মানি সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে নির্বাচনী প্রচারণার সময় তার উত্তরসূরি ফ্রিডরিখ মের্ৎস ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।

এদিকে রাশিয়া বারবার দাবি করে আসছে, ইউক্রেন একা নিজে দূরপাল্লার হামলা চালায় না; বরং পশ্চিমা দেশগুলোর সহায়তায় এবং তাদের বিশেষজ্ঞদের নির্দেশনায় এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন, ইউক্রেনকে আধুনিক পশ্চিমা অস্ত্র সরবরাহ করলেও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন হবে না।

সর্বশেষ সংবাদ

প্রতিবছর ভর্তি ফি নেওয়ার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ