spot_img

হোয়াটসঅ্যাপের আইপি প্রটেক্ট সুবিধা কীভাবে চালু করবেন

অবশ্যই পরুন

‘আইপি প্রটেক্ট’ নামের নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু থাকলে অডিও বা ভিডিও কল হোয়াটসঅ্যাপের সার্ভারের মাধ্যমে পরিচালিত হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অনলাইন যোগাযোগে আইপি ঠিকানা গোপন রাখা ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হোয়াটসঅ্যাপে আইপি প্রটেক্ট চালু করতে হলে প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে ‘প্রাইভেসি’ অংশে প্রবেশ করে নিচে স্ক্রল করলে ‘অ্যাডভান্সড’ নামে একটি বিভাগ দেখা যাবে। সেই বিভাগে ক্লিক করে ‘প্রটেক্ট আইপি অ্যাডড্রেস ইন কলস’ অপশনে ট্যাপ করে সুইচটি চালু করতে হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আইপি প্রটেক্ট চালু করলে কলের মানে সামান্য প্রভাব পড়তে পারে। কারণ, তখন কল সরাসরি দুটি যন্ত্রের মধ্যে না হয়ে হোয়াটসঅ্যাপের সার্ভারের মাধ্যমে পরিচালিত হবে। গোপনীয়তা ও নিরাপত্তার দিক বিবেচনায় এই সীমিত প্রভাবকে গ্রহণযোগ্য বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

সর্বশেষ সংবাদ

খুব দ্রুতই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার

অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব দ্রুতই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ