spot_img

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধির সাক্ষাৎ

অবশ্যই পরুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো (Anne Marlborough)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে অ্যান মার্লবোরো সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেন। এ সময় তিনি নির্বাচন-পরবর্তী প্রাথমিক বিবৃতি চেয়ারপারসনের নিকট উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের ওপর সম্ভাব্য হুমকি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

চেয়ারপারসন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই আইনি কাঠামোর অধীনে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কমিশনার এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার শিগগিরই অধ্যাদেশটিকে আইনে পরিণত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে দেশে মানবাধিকার সুরক্ষার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও সুসংহত হবে বলেও তিনি মন্তব্য করেন।

কমিশন তার আইনি দায়িত্ব ও কর্তৃত্ব যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে বলে জানান তিনি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকারের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না; বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা 'ধীরে কিন্তু নিশ্চিতভাবে'...

এই বিভাগের অন্যান্য সংবাদ