spot_img

ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, কার্ডধারী পরিবার পাবেন ২৫০০ টাকা

অবশ্যই পরুন

ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে দুই হাজার ৫০০ শত টাকা করে দেয়া হবে। কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে সুবিধাভোগী নির্বাচন করা হবে।

তিনি জানান, ১৩ টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। এর ৪ মাস পর পর্যায়ক্রমে সারা দেশে চালু হবে। তিন শ্রেনির হতদরিদ্ররা ফ্যামিলি কার্ড পাবেন।

সর্বশেষ সংবাদ

১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা ও কারিগরি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ

বাংলাদেশ ও চীন এর মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ